Recent

ads

উৎসর্গ (অগ্নীবিনা)

ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত, সাগ্নিক বীর  
 শ্রীবারীন্দ্রকুমার ঘোষ  
 শ্রীশ্রীচরণারবিন্দেষু   
  
 অগ্নি-ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে।  
 তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে॥  
 দহন-বনের গহন-চারী–  
 হায় ঋষি– কোন্ বংশীধারী  
 নিঙ্‌ড়ে আগুন আন্‌লে বারি  
 অগ্নি-মরুর মাঝে।  
 সর্বনাশা কোন্ বাঁশি সে বুঝ্‌তে পারি না যে॥   
  
 দুর্বাসা হে! রুদ্র তড়িৎ হান্‌ছিলে বৈশাখে,  
 হঠাৎ সে কার শুন্‌লে বেণু কদম্বের ঐ শাখে।  
 বজ্রে তোমার বাজ্‌ল বাঁশি,  
 বহ্নি হলো কান্না হাসি.  
 সুরের ব্যথায় প্রাণ উদাসী–  
 মন সরে না কাজে।  
 তোমার   নয়ন-ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা বাজে॥  
  
====== 

উৎসর্গ (অগ্নীবিনা) উৎসর্গ (অগ্নীবিনা) Reviewed by Ceramic on 04:06 Rating: 5

No comments:

Facebook

ads
Powered by Blogger.